ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুরে বিএনপির প্রার্থীকে সমর্থন দিলেন জাতীয় পার্টি

মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কলাম আজাদ সিদ্দিকীকে আনষ্ঠানিক ভাবে সমর্থন জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টি। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী একজোট হয়ে বিএনপির সঙ্গে কাজ করবেন বলে ঘোষনা দিয়েছেন। এ উপলক্ষে আজ বুধবার উভয় দলের নেতাকর্মীদের নিয়ে মির্জাপুরে সৌহার্দপুর্ন এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কামিটির ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির উপস্থিত হয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন এবং বিএনপির প্রার্থী আবুল কারাম আজাদ সিদ্দিকীকে জাতীয় পার্টির পক্ষ তেকে সব ধরনের সহযোগিতার ঘোষনা দেন। এখন থেকে তারা বিএনপির প্রার্থী ও কর্মী সমর্থকদের সঙ্গে একজোট হয়ে নির্বাচনী মাঠে কাজ করবেন। এ সময় মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সবাপতি সাবেক ভিপি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবুর কাশেম, সহসভাপতি মো. ছিবার উদ্দিন ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহমেদ, বাবুল সিকদারসহ উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
অপর দিকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সহ সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর কাদের সিকদার, পৌর বিএনপির সহসভাপতি আলী আযম সিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *