মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে তিন দিন ব্যাপি ৭৮ তম বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শফিকুর ইসলাম ফরিদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন।
গত ২৭ জানুয়ারি থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে ৭৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ছিল মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। মিলাদ পরিচালনা করেন বিদ্যায়ের হেড মাওলানা শেখ আব্দুল ওহাব এবং সহকারী শিক্ষাক মো. আবু মোহালেব মিঞা। পরে তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে অতিথি এবং শিক্ষকবৃন্দ পুরষ্কার তুলে দেওয়া হয়।







