টাঙ্গাইলের মির্জাপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মীর আনোয়ার হোসেন টুটুল
আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্শি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল খৈলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে এ মেডিকেল ক্যাম্পে এলাকার সহস্্রাধিক রোগী চিকিৎসাসহ বিনামুল্যে ঔষধপত্র পেয়েছেন। আয়োজক ও উদ্ধোধক ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ ডা, মো. মেহেদী হাসান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। ড্যাব নেতা ডা. আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং ডা. এস এম আশফাক আজিজের সঞ্চালনায় চিকিৎসকদের মধ্যে উপস্থিত হয়ে রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔষধপত্র প্রদান করেন অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু, ডা. আবু হানিফ, ডা. মো. জিয়াউর রহমান, ডা. আমিরুল ইসলাম পাভেল এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক সচিব এস এম আব্দুল আজিজ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *