মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন—-টাঙ্গাইলে তারেক রহমান

মীর আনোয়ার হোসেন টুটুল
দেশের উন্নয়ন ও এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। তিনি বলেন দেশের মানুষ দীর্ঘ দিন উন্নয়ন বঞ্চিত ছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল দেশ নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। ভোটারদের নানা ভাবে প্রলোভন দিচ্ছে ভোটার আইডি কার্ড ও মোবাইল সংগ্রহ করছে। ভোটের মাধ্যমে তাদরে প্রতিহত ও জবাব দিতে হবে। আনারা ভোচের জন্য প্রস্তুত খাকুন এবং নির্ধারিত সময়ে সবাইকে নিয়ে ভোট কেন্ত্রে যাবেন। এ জন্য ধানের শীষের প্রতিটি প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। সিরাজগঞ্জে জনসভা শেষে তিনি আজ শনিবার টাঙ্গাইলে বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়েকের টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।
বিকেল সোয়া পাঁচটায় তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্টিকার সম্ভলিত গাড়ি বহর নিয়ে জনসভাস্থলে উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী ও কর্মীসমর্থক মুহমুহ করতালি দিয়ে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে স্বাগত জানান। এ সময় মঞ্চে টাঙ্গাইলের ৮ টি সংসদীয় আসনের বিএনপির মনোনীত আটজন সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, এ দেশ আমার এবং আপনার। এ দেশ নিয়ে কারও ছিনিমিনি খেলার সুযোগ নেই। গত ১৭ বছর এ দেশ শোষণ করেছে একটি ফ্যাসিবাদী দল। তারা শুধু লুটপাট আর মানুষ হত্যা করেছে। গত জুলাই-আগস্টে এ দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। যারা আত্বোহতী দিয়েছে তাদের শ্রদ্বা ও সম্মান জানাই। আর যারা আহত ও পঙ্গুত্ব হয়েছে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। তার দল ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মুুওকুপ, ভাতার কার্ড প্রদান, বেকার সমস্যা দুরীকরন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি বন্ধ মিলকারখানা চালুসহ দেশের সুষম উন্নয়নের ঘোষনা দেন।
তারেক রহমান বলেন, টাঙ্গাইল একটি সমৃদ্ধশালী ও উন্নত একটি জেলা। এ জেলার শাড়ী, চমচম ও আনারাস দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করেছে। এছাড়া এ জেলায় পাটের জন্যও বিখ্যাত। আপনারা আমাদের মনোনীত আটজন প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করুন আপনাদের সকল দাবী পুরনসহ জেলার সার্বিক উন্নয়ন করে দেওয়া হবে। জনসভায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী, আব্দুস সালাম পিন্টু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সুলতান সালাউদ্দিন টুকু, আহমেদ আযম খান ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ বক্তব্য রাখেন। তারেক রহমান টাঙ্গাইলে ধানের শীষ প্রতীকের আটজন প্রার্থীকে হাতে ধানের শীষের তোরা দিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *