মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়াদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে গ্রহণের লক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন। আজ সোমবার সকালে তিনি মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্র এবং মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন। এলাকার সার্বিক নিরাপত্তা, ভোট কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালাসহ সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ১২৭ টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার াসর্বিস, আনসার ভিডিপির সমন্ময়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১২৭ জন প্রিজাইডিং অফিসার, ৭২৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৪৫২ জন পুলিং অফিসারদের নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছেন এ উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৫ হাজার ১২৩ জন এবং নারী ভোটার এক লাখ ৮৬ হাজার ৭০০ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে সব ধরনের প্রস্তুতি রয়েছে।







