মীর আনোয়ার হোসেন টুটুল
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন এ দেশের মানুষ কোন সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিবাজকে দেখতে চায় না। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশে ন্যায় ও ইনসাফ ভিক্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে এবং নারীদের সঠিক ভাবে মুল্যায়ন করবে। তিনি বলেন কঠিন দুর্যোগের মধ্যেও জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি এবং ভবিষ্যতেও কখনো এ দেশ ছেড়ে পালাবে না। তিনি আজ বুধবার টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী এবং টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে টাঙ্গাইলের আটটি নির্বাচনী এলাকার ১১ দলীয় ঐক্যজোটের এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃবন্দ বক্তব্য রাখেন। পরে তিনি তাদের পরিচয় করিয়ে দিয়ে হাতে দলীয় প্রতীক তুলে দেন।
বিকেল সোয়া চারটায় জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে জনসভা মঞ্চে উপস্থিত হলে জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীসহ সভাস্থলে আসা হাজার হাজার কর্মীসমর্থক বিভিন্ন শ্লোগান এবং করতালির মাধ্যকে তাকে স্বাগত জানান। বিশেষ বক্তা হিসেবে এনসিপির মুখ্য সম্নময়ক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ কোন সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিবাজকে দেখতে চায় না। একটি দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা কথায় কথায় মিথ্যাচার করে দেশের মানুষকে ধোকা দিচ্ছে। মানুষকে নানা ভাবে ভয়ভিতি দেখাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের জবাব দেওয়া হবে। জুলাই-আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যেথে দেওয়া হবে না।







