মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মির্জাপুর ক্যাডেট কলেজ গেইট-৭১ সংলগ্ন পশ্চিম পাশ দিয়ে রাজাবাড়ি যাওয়ার গুরুত্বপুর্ন রাস্তায় গ্রীণ সিটি আবাসন প্রকল্পের ও বিভিন্ন বাসাবাড়ির ময়লা দুর্গন্ধ পানি রাস্তায় জমে থাকার ফলে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসিদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বছরের অধিকাংশ সময় জনগুরুত্বপুর্ন এই রাস্তাটিতে ময়লা দুর্গন্ধ পানি জমে থাকায় এলাকার পরিরেশ মারাত্বক হুমকির মুখে বলে ভুক্তভোগি এলাকাবাসি অভিযোগ করেছেন। আজ বুধবার রাজাবাড়ি যাওয়ার রাস্তায় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
ভুক্তভোগি এলাকা বাসির অভিযোগ, মির্জাপুর ক্যাডেট কলেজের পশ্চিম পাশের বানিজ মার্কেট থেকে রাজাবাড়ি বাজার, স্কুল ও কলেজে যাওয়ার গুরুত্বপুর্ন এই রাস্তা। এই রাস্তার আশপাশে খান গার্মেন্টস, গ্রীণ সিটি আবাসন প্রকল্পসহ ১০-১২ টি ছোট বড় কলকারখানা এবং শতশত বাসা বাড়ি গড়ে উঠেছে। প্রতি দিন হাজার হাজার জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। রাস্তার পাশের গ্রীণ সিটি আবাসন প্রকল্পের ময়লা দুর্গন্ধ পানি এবং আশপাশের বাসাবাড়ির টয়লেটের ময়লা পানি রাস্তায় ফেলায় পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্বক হুমকির মুখে পরেছে। গ্রীণ সিটি আবাসন প্রকল্প এবং আশ পাশের বাসাবাড়ির লোকজন আইনের প্রতি তোয়াক্কা না করেই রাস্তার উপর মযলা দুর্গন্ধ ও পচা পানি ফেলে যাচ্ছে। ভুক্তভোগিদের মধ্যে কলেজ শিক্ষক নুরুল ইসলাম নুরু, স্কুল শিক্ষক কলিম আল মাহমুদ, স্কুল ছাত্র আল আমিন, গামেন্টসকর্মী নুর আলম ও ফাতেমাসহ অন্তত ২০-২৫ জন ব্যক্তি অভিযোগ করেন, রাস্তার উপর জমে থাকা ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে চলাচল দুষ্কর হয়ে পরেছে। বছরের অধিকাংশ সময় রাস্তায় পচা পানি জমে থাকায় ছড়িয়ে পরেছে নানা রোগ। বিষয়টি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রাস্তার পানি নিষ্কাশনের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। দিন দিন তাদের জন দুর্ভোগ বেড়েই চলেছে।
এ ব্যাপারে ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান বরেন, গোড়াই একটি শিল্পাঞ্চল। ক্যাডেট কলেজ থেকে রাজাবাড়ি যাওয়ার রাস্তাটি অত্যান্ত গুরুত্বপুর্ন। গ্রীণ সিটি আবাসন প্রকল্পসহ আশপামের বিভিন্ন বাসা বাড়ির ময়লা পানি রাস্তায় জমে থাকার বিষয়টি তার নজরে এসেছে। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বলেন, রাস্তার উপর ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ফেলা হচ্ছে এলাকাবাসির পক্ষ থেকে লিখিত অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।







