মির্জাপুরে বিএনপির জনপ্রিয় প্রার্থী কালামকে ঠেকাতে মরিয়া জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ, বসে নেই তোফাজ্জল

মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০ মির্জাপুর আসনে বিএনপির হেভিওয়েট জনপ্রিয় ও দুই বারের সাবেক এমপি এবং বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ঠেকাতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি ্রপার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার। দুই প্রার্থীকে চ্যালেঞ্চ দিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির ্রপার্থী মো. তোফাজ্জল হোসেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পরেছে। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী পথ সভা, উঠান বৈঠক, কর্মী সভা, গণসংযোগ করছেন। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
আজ শনিবার মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার (দাড়ি পাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতা মো. তোফাজ্জল হোসেন (হাতী)।
অনুসন্ধানে জানা গেছে, এক সময় টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসন ছিল বিএনপির শক্তিশালী ঘাঁটি। বিএনপির মনোনয়নয়ন পেয়ে খন্দকার বদর উদ্দিন আহমেদ একবার ও আবুল কালাম আজাদ সিদ্দিকী দুইবার মির্জাপুরে এমপি হয়ে এলাকা শাসন করেছেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর সরকারি কলেজের জিএস, ভিপি, বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটিরসহ গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করে বিএনপিকে চাঙ্গা করে রেখেছেন। তৃণমুলের বিএনপির নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিন জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও ভোটের দৌড়ে আবুল আকাল আজাদ সিদ্দিকী অনেক এগিয়ে রয়েছেন। দীর্ঘ দিন পর বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে ব্যাপক প্রচারনা ও ভোটারদের দ্ধারে দ্ধারে ঘুরে ভোট চাইছেন। প্রতিদিন তারা বিভিন্ন এলাকায় নির্বাচনী পথ সভা, উঠান বৈঠক, কর্মী সভা, গণসংযোগসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ভোট চাইছেন। এলাকা উন্নয়নে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর কোন বিকল্প নেই। বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপি আমার প্রাণ ও আসল ঠিকানা। বিগত সকল আন্দোলন সংগ্রামে কোন দিন পিছবা হয়নি। আমার বাড়ি ঘর হামলা হয়েছে আমার জেল জুলুম হয়েছে। সাধারণ মানুষ এবং ভোটারগন ধানের শীষে বিপুল ভোট দিয়ে আমার বিজয় নিশ্চিত করবেন বলে আশা করেন।
এদিকে দিকে বিএনপির হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ঠেকাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ও তার কর্মী সমর্থকরা আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। তাদের একটাই কথা যে কোন মুল্যে বিএনপির প্রার্থীকে ঠেকাতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তরুণ, যুবক ও মহিলাদের সঙ্গে নিয়ে এলাকায় ভোটারদের দ্ধারে দ্ধারে ঘুরে নির্বাচনী পথসভাসহ গণসংযোগ করে ভোট চাইছেন। সাধারণ মানুষ ও ভোটরদের ব্যাপক সারা পাচ্ছেন বলে জামায়াতের কর্মীরা জানিয়েছেন। জয় তাদের হবেই বলে এমন ইঙ্গিত দিয়ে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন বলেন, সাধারণ ভোটার ও মির্জাপুরের মানুষ পরিবর্তন চায়। দেশের উন্নয়ন ও পরিবর্তন চাইলে জামায়াতের কোন বিকল্প নেই। জয়ের ব্যাপারে তিনিও শতভাগ আশা করছেন।
অপর দিকে দুই প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতা এমপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন এলাকায় চষে বেড়াচ্ছেন। তিনি বলেন, প্রবীণদের ভোটারগন বিগত দিনে দেখেছেন। মানুষ পরিবর্তন চায়। জনগন তার পাশে আছেন এবং ভোটের মাধ্যমেই এর প্রমান হবে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ১২৭ টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপির সমন্ময়ে কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *