মির্জাপুরে ধানের শীষের পক্ষে তারুণ্যের নির্বাচনি বিশাল মিছিল ও সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে ভোট চেয়ে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল তারুণ্যের নির্বাচনি বিশাল মিছিল ও সমাবেশ করেছে। আজ রবিবার বিকেলে মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের আইকন ফারহান আজাদ সিদ্দিকী মুগ্ধ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব সিকদার, সদস্য সচিব আরিফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সিদ্দিকী, সদস্য সচিব সিয়াম আহমেদ, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদলেল সভাপতি মারুফ ইসলাম ও সাধারণ সম্পাদক আযমান হোসেন প্রমুখ। সমাবেশ শেষে শহরে বিশাল একটি মিছিল বের হয়। সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদল নেতা ফারহান আজাদ সিদ্দিকী মুগ্ধ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *