মির্জাপুরে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা

মীর আনোয়ার হোসেন টুটুল
একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা, রাত ১২ টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মহাফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, এসিল্যান্ড তারেক আজি, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড, আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসিনসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মিনিট নিরবতা পালন, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনজাত করা হয়।
অপর দিকে টাঙ্গাইলে শহীদ মিনারে পুষ্পস্তবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *