মির্জাপুরে নানা আয়োজনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
অমর একুশের প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মহাফিল, সকালে প্রভাত ফেরি, আলোচনা সভা এবং বিভিন্ন ইভেন্টে শিশু-কিশোরদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এবং প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসিল্যান্ড তারেক আজি, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসিনসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *