মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস এবং সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, সোহেল মোহসীন শিপন, হারুন অর রশিদ ও রাব্বি ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিণœ দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *