মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইউসিবি ব্যাংকের ২৩৩ তম শাখার উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদ রোডের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উদ্ধোধন করেন টাঙ্গাইল-০৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় ইউসিবি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান ওবায়দুর রহমান, প্রধান নির্বাহী মুহাম্মদ মাহমুদুর রহমান, শাখা ব্যবস্থাপক দীপংকর সাহা, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজক সিদ্দিকী, হযরত আলী মিঞা এবং এস এম মহসীনসহ ইউসিবি ব্যাংকের কর্মকর্তাগ উপস্থিত ছিলেন।







