মির্জাপুরে গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ নং গোড়াই ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, খন্দকার নুরুল ইসলাম নুরু, আনিছুর রহমান জুয়েল ও সমাজ সেবক বাবুল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *