মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও এমপিকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (মো. মঞ্জুর কাদের-মোতাহার হোসেন পরিষদ) এর উদ্যোগে ইফতার মাহফিল এবং টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিসয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের। প্রধান শিক্ষক মোতাহার হোসেন ও সহকারি শিক্ষক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আজম মৃধা উপজেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি বলেন, শিক্ষক সমাজ হচ্ছেন মানুষ গড়ার কারিগড় ও জাতির মেরুদন্ড। মির্জাপুরের প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়নে ও শিশুদের ঝড়েপড়ারোধে শিক্ষকগন ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবেন এটা অনুরোধ থাকবে। শিক্ষক সমজ ও শিক্ষার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন প্রধান অতিথি। সুন্দর ভাবে ইফতার মাহফিল ও শিক্ষকদের নিয়ে সংবর্ধনার আয়োজন করায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (মঞ্জুর কাদের-মোতাহার পরিষদের) সকল সদস্যদের ধন্যবাদ জানান।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *