মির্জাপুরে ওয়ার্শি ফুয়েল সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা

মীর আনোয়ার হোসেন টুটুল
ওজনে কারচুপির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে আজ মঙ্গলবার ওয়ার্শি ফুয়েল সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। এ সময় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বলেন, সরকারী বিধি অমান্য করে ওয়ার্শি ফুয়েল সেন্টার ওজনে কারচুপির মাধ্যমে ভোক্তাদের নিকট তেল বিক্রি করে আসছিল। গোপন সংবাদ পেয়ে আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ আইনে কর্মচারী সিয়ামকে বিশ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। পরবর্তীতে আইন অমান্য করলে ফুয়েল সেন্টার বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *