মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৌর সভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডা. আল আমীন উজ্জলের সহায়তায় পুষ্টকামুরী পুর্ব সওদাগরপাড়া নুরানিয়া মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহায়তা ও আয়োজক ছিলেন পৌরসভার মেয়র প্রার্থী ডা. আল আমীন উজ্জল। অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য, মুসুল্লী ছাড়াও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে মেয়র প্রার্থী ডা. আল আমীন উজ্জল তার বক্তব্যে বলেন, আমি এলাকার সন্তান।আপনারা আমাকে চিনেন ও আমর সম্পর্কে জানেন। পৌরসভার একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য দীর্ঘ দিন ধরে আমি সকলের সহযোগিতায় কাজ করে আসছি। মডেল পৌরসভা গঠনের লক্ষে, শিক্ষার গুণগত মানউন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বেকারদের জন্য কর্মসংস্থান, মাদক সমস্যা নির্মুল, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস সমস্যাসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের সমস্যা সমাধানের জন্য এলাকার জনগনকে সঙ্গে নিয়ে সুষম উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন ও একন থেকে কাজ করবেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।







