মীর আনোয়ার হোসেন টুটুল
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মুল প্রতিপাদ্য ছিল আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্টানে সভাপপিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা ও প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাষিস কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।







