মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাওয়ার কুমারজানি রোডে হালিম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে (প্রাইভেট) বন্ধুত্বের বন্ধনে ব্যতিক্রমী এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধুদের বন্ধন অটুট রাখতে গতকাল মঙ্গলবার বন্ধুদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক ছিলেন হালিম আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে (প্রাইভেট) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও মির্জাপুর পৌরসভার মেয়র প্রার্থী ডা. মো. আল আমীন উজ্জল। ইফতার মাহফিলে আসা বন্ধুদের মধ্যে চপল, ইমন, মুন্না, সজিব ও বুলবুলসহ অনেকেই জানান, দীর্ঘ দিন ধরে ডা. আল আমীন উজ্জল পবিত্র রমজান মাসে এলাকার বন্ধুদের বন্ধন অটুট রাখতে ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন। অনুষ্ঠানে বন্ধুদের এক মিলনা মেলায় পরিনত হয়। এটা সত্যিকারে অর্থে এক ভাল ও মহতী উদ্যোগ। পাশাপাশি ডা. আল আমীন উজ্জল এলাকার সামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে অংশ গ্রহণ করে থাকে।







