মীর আনোয়ার হোসেন টুটুল,
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে মহাসড়েকর উপর তেলবাহী ক্যাভার্ড ভ্যান উল্টে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তেলবাহী কাভার্ড ভ্যানের ট্যাংকি ছিদ্র হয়ে তেল মহাসড়কের উপর ছড়িয়ে পরলে এলাকাবাসি বালতি, পলিথিন ও পাত্র দিয়ে তা সংগ্রহ করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য ভিড় জমায়। তারা আরও জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে টাঙ্গাইলগামী ছিল। সকাল সারে সাতটার দিকে কাভার্ড ভ্যানটির সামনের অংশ মহাসড়কের ডিভাইডের উপর উঠে যায় এবং পরে মহাসড়কের উপর উল্টে পরে। এ সময় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমরে মুচরে কাভার্ড ভ্যানের ট্যাংকি ছিদ্র হয়ে তেল পরতে থাকে। স্থানীয় লোকজন নানা কৌশলে তেল সংগ্রহ করে নিয়ে যায়। ঘটানর পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারি পালিয়ে যায়।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার বলেন, খবর পেয়ে তারা মির্জাপুর থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।







