মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের অকাল মৃত্যু, সহকর্মীদের মাঝে শোকের ছায়া

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এক দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের অকাল মৃত্যু হয়েছে। এক দিনে তিন শিক্ষকের মৃত্যুর খবরে মির্জাপুর উপজেলায় কর্মরত শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিন শিক্ষক হলেন কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কাটরা গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটন, কদিমধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও হিলড়া গ্রামের বাসিন্দা জহুরা খানম এবং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক ও লতিফপুর গ্রামরে বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন। আজ শুক্রবার তাদের নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
মির্জাপুর উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক নেতা মো. ফরহাদ হোসেন ও মো. আজাদুর রহমান আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার ঐ তিন শিক্ষক নিজ নিজ বাড়িতে শারীরিক ভাবে অসুস্থ্য হলে পরিবারের সদস্যগন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়। এক দিনে তিন শিক্ষকের মৃত্যুর খবরে এলাকায় কর্মরত শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলে তারা জানিয়েছেন।
এদিকে এক দিনে তিন শিক্ষকের মৃত্যুতে তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কারাম আজাদ আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, এসির‌্যান্ড তারেক আজিজ, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মো. হারুনার রশিদ, মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সর্মিষ্টা রাণী মজুমদার, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. মঞ্জুর কাদের ও সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *