মির্জাপুরে আজাগানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এমপিকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১১ নম্বর আজাগানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমপিকে সংবর্ধনা হয়েছে। গতকাল শুক্রবার হাটুভাঙ্গা বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিসয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। ১১ নম্বর আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল গণি বোখারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নবাসির পক্ষ থেকে প্রধান অতিথি আবুর কালাম আজাদ সিদ্দিকীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *