মির্জাপুরে তিন দিন ব্যাপি এসএসসির মডেট টেস্ট পরীক্ষা শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ব্যাপক সারা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিন ব্যাপি এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের ব্যাপক সারা জাগিয়েছে। শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী ভাল ফলাফল ও সুষ্ঠু ভাবে আগামী ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষে প্রশাসনের উদ্যোগে ৫ হাজার এসএসসি পরীক্ষার্থী ৯ টি কেন্দ্রে এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। গত মঙ্গলবার থেকে মির্জাপুর উপজেলার ৯ টি কেন্দ্রে এক যোগে গণিত ও ইংরেজী দুই বিষয়ে এই মডেল টেস্ট পরীক্ষা শুরু হয় এবং আজ বৃহস্পতিবার শেষ হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ব্যতিক্রমী এই এসএসসি পরীক্ষার পুর্ব প্রস্তুতি হিসেবে মডেল টেস্ট পরীক্ষাকে ইতিবাচক হিসেবে এবং স্বাগত জানিয়েছেন শিক্ষার্থসহ অভিভাবকগন।
আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষার পুর্ব প্রস্তুতির মডেট টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, উপজেলার ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ দাখিল মাদ্রাসার ্রপায় ৫ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পুর্ব প্রস্তুতি হিসেবে এসএসসি মডেট টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলার জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড করেজ এবং বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে মডেট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মডেট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল আব্দুল্লাহ তালুকদার ও সাধারণ সম্পাদক সুপার মো. ফজলুল হক তিন দিন ব্যাপি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। কয়েকজন অভিভাবক জানিয়েছেন প্রশাসনের এই উদ্যোগ অত্যান্ত ভাল এবং সামনে এসএসসি পরীক্ষায় সন্তানদের উপকার আসবে।
উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, এই মডেট টেস্ট নেওয়ার মুল উদ্যেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভিতি দুর করা। এছাড়া শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে যাতে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ জন্য পুর্ব প্রস্তুতি হিসেবে এই উপজেলায় ৫ হাজার শিক্ষার্থীদের অংশ গ্রহণে মডেট টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবক মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সাধুবাদ জানিয়েছেন বলে তারা জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *