মির্জাপুরে পাঁচ হাজার এসএসসি পরীক্ষার্থী পুর্ব প্রস্তুতি হিসেবে মডেট টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছে

মীর আনোয়ার হোসেন টুটুল
শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী ভাল ফলাফল ও সুষ্ঠু ভাবে আগামী ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষে প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুরে ৫ হাজার এসএসসি পরীক্ষার্থী ৯ টি কেন্দ্রে এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। আজ মঙ্গলবার থেকে মির্জাপুর উপজেলার ৯ টি কেন্দ্রে এক যোগে গণিত ও ইংরেজী দুই বিষয়ে এই মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ব্যতিক্রমী এই এসএসসি পরীক্ষার পুর্ব প্রস্তুতি হিসেবে মডেল টেস্ট পরীক্ষাকে ইতিবাচক হিসেবে এবং স্বাগত জানিয়েছেন অভিভাবকগন।
আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষার পুর্ব প্রস্তুতির মডেট টেস্ট পরীক্ষা দিচ্ছে। উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, উপজেলার ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪ দাখিল মাদ্রাসার ্রপায় ৫ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পুর্ব প্রস্তুতি হিসেবে এসএসসি মডেট টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলার জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয়, গোড়াই উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড করেজ এবং বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে মডেট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মডেট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল আব্দুল্লাহ তালুকদার ও সাধারণ সম্পাদক সুপার মো. ফজলুল হক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, এই মডেট টেস্ট নেওয়ার মুল উদ্যেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভিতি দুর করা। এছাড়া শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে যাতে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এ জন্য পুর্ব প্রস্তুতি হিসেবে এই উপজেলায় ৫ হাজার শিক্ষার্থীদের অংশ গ্রহণে মডেট টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *