মির্জাপুরে উৎসব মুখর আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর আয়োজনে ১ লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন বাঙ্গালির খাবার পান্তা ভাতের এায়াজন, বর্ণাঢ্য র‌্যালি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও বিকেলে মির্জাপুর উপজেলা মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা নববর্ষ উপলক্ষে বসেছিল মেলার আয়োজন। অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, এসিল্যান্ড তারেক আজিজ, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির বারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও পৌর বিএনপির সাদারণ সম্পাদক এস এম মহসীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপর দিকে বাংলা নববর্ষ উপলক্ষে মির্জাপুর সাহাপাড়া ও পুষ্টকামুরীসহ বিভিন্ন গ্রামে মেলা ও চড়ক পুজার আয়োজন ছিল।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *