মির্জাপুরে নকল মুক্ত ও শান্তিপুর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষে মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নকল মুক্ত ও শান্তিপুর্ন পরিবেশে আসন্ন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা গ্রহণের লক্ষে কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। বিশেষ অতিথি ছিলেণ মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. রাসেদ আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার। বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ৈর সহকারি প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব প্রফুল্ল কুমার সরকার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *