মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সাবেক ডিন, কলা অনুষদের প্রফেসর ড. মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওছমান গনি, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুর কাদের, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড, আব্দতুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *