মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব দেওয়ান শফিকুল ইসলাম ফরিদের মেজো ভাই হানিফ দেওয়ান (৬৩) আজ শুক্রবার সকাল নয়টায় ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তার পিতার নাম মৃত গফুর দেওয়ান। হানিফ দেওয়ান বেশ কিছু দিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগতে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ভাই, দুই বোন, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে গোড়াইল গ্রামের সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে। হানিফ দেওয়ানের মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড, আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।







