মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সনাতনীদের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা হয়েছে। আজ শনিবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে সংবর্ধনা ও মতনিমিয় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড, আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আযম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী ও সাধারণ সম্পাদক বাবু প্রথেস গোষ্মামী সংকর প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতনী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







