মির্জাপুরে চলতি মৌসুমে সরকারি বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুরে চলতি মৌসুমে অভ্যন্তরিন সরকারি বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের থানা রোডের খাদ্য অফিসের খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবী, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ ব্যবসায়ী ও কৃষকগন উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সরকারি নির্দেশনায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে দুই হাজার ২০৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য অফিস জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *