মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ও বাসাইল উপজেলার কাঞ্চনপুর দুই ইউনিয়ন বাসির যোগাযোগের মাধ্যম প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরী ভাসমান সেতু। স্থানীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর পরামর্শে ১২ নম্বর তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা প্রায় সাত লাখ টাকা ব্যয়ে জনসাধারণের যোগাযোগের জন্য ভাসমান সেতুটি নির্মান করে দিয়েছেন। চলাচলের সুবিধা হয়েছে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। ভাসমান এই সেতু দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত লোকজন ভিড় করছেন।
স্থানীয় স্কুলের সিনিয়র শিক্ষক মো. আজাহারুল ইসলাম আজাহার জানান, দুই ইউনিয়নের সংযোগস্থল তরফপুর ইউনিয়নের বুদ্ধির টেকি নদের উপর একটি পাকা সেতু না থাকায় যুগ যুগ ধরে এলাকার শতশত লোকজন যাতায়াতে দুর্ভোগের শিকার হয়ে আসছেন। একটি সেতুর অভাবে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ লোকজন চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। ৮-১০ মাইল ঘুরে উপজেলা ও জেলা সদরের সঙ্গে তাদের যাতায়াত করতে হয়। এছাড়া এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের নায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে স্থানীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এখানে একটি পাকা ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন। পাকা ব্রিজ নির্মান না হওয়ায় পর্যন্ত বুদ্ধির টেকি এলাকায় অস্তায়ী ভাবে একটি ভাসমান সেতু নির্মানের জন্য ইউপি চেয়ারম্যান আজিজ রেজাকে নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান আজিজ রেজা প্রায় সাত লাখ টাকা খরচ করে প্লাস্টিকের ড্রাম, লোহার রড ও বাঁশ দিয়ে ভাসমান নেতু নির্মান করে দিয়েছেন। গত ১০ মে রবিবার এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সহধর্মিনি ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা আজাদ এবং তার পুত্র ফারহান আজাদ সিদ্কিী মুগ্ধসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ভাসমান সেতুটির উদ্ধোধন করেছেন। উদ্ধোধনের পর তারা এলাকার লোকজনকে আশ^স্ত করেছেন এমপি মহোদয়ের সহযোগিতায় অচিরেই এখানে পাকা ব্রিজ নির্মান হবে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজিজ রেজা বলেন, এমপি মহোদয়ের নির্দেশনায় জনসাধারণের দুর্বোগ লাগবে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে এখানে অস্থায়ী ভাবে ভাসমান সেতু নির্মান করে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে অচিরেই এখানে পাকা ব্রিজ নির্মান হবে।
উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় তরফপুর ইউনিয়নের বুদ্ধির টেকি এলাকায় নদের উপর একটি পাকা সেতু নির্মানের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বরাদ্ধ এলে দ্রুত সময়ের মধ্যে এখানে পাকা সেতু নির্মান হবে।







