মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নিজের হাত ধারালো অস্্র দিয়ে কুপিয়ে শুভ সরকার (২৪) নামে এক যুবক আত্নহত্যা করেছে। তার পিতার নাম অখিল সরকার। আজ বুধবার ভোর রাতে গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
১০ নম্বর গোড়াই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, শুভ সরকার ছিল এলাকায় চিহিৃত মাদক সেবী ও মাদক ব্যবসায়ী। এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার ভোরে গন্ধব্যপাড়া গৌর মার্কেট এরাকায় ভিডিও ফুটেজে দেখা যায় শুভ সরকার একটি ধারালো অস্্র (ভারি চাকু) দিয়ে নিজের হাত কুপিয়ে আত্নহত্যার চেষ্টা করছে। হাত কুপিয়ে ক্ষত-বিক্ষত করলে প্রচুর রক্তক্ষরণের কারনে সে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বেল ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকায় ঘাতক বাসের ধাক্কায় মিন্টু মিয়া (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার পিতার নাম কলিমউদ্দিন মিয়া। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামে। মিন্টু পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিল। অপর দিকে মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে ট্রাকের চালক নিহত হয়েছে। তার বাড়ি ভুয়াপুর উপজেলায় বলে পুলিশ জানিয়েছে। দুটি সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানায় পৃথক মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।







