মীর আনোয়ার হোসেন টুটুল
প্রেমের টানে এক প্রভাসির স্ত্রী বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু কয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকা এক সন্তানের জননী সানজিদা আক্তার তিশা ঘোষণা দিয়েছেন প্রেমিক সাব্বির হোসেন ও তার পরিবার প্রেমের সম্পর্ক ও বিয়ে মেনে না নিলে আত্নহত্যা করবে। ঘটনার পর থেকেই প্রেমিক সাব্বির হোসেন ও তার পরিবার বাড়ি থেকে সটকে পরেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে এ ঘটনা ঘটেছে।
আজ বুধবার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত মহিলা সদস্যা ফিরোজা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাম্য শালিসে অনেক চেষ্টা করেও দুই পক্ষের লোকজন আনতে পারেনি। ফলে প্রেমিকা সানজিদা আক্তার তিশা প্রেমিক সাব্বিরের বাড়িতে অবস্থান করছেন। তিনি জানান, একই ইউনিয়নের সোনালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রভাসি ফারুক হোসেনের স্ত্রী সানজিদা আক্তার তিশা। তার চার বছরের এক সন্তান রয়েছে। স্বামী ও সন্তানের কথা না ভেবেই একই এলাকার বালিয়াজান গ্রামের সিদ্দিক হোসেনর পুত্র সাব্বিরের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক ও পরে পরকীয়ায় জড়িয়ে পরেন সানজিদা। সম্প্রতি তার স্বামী ফারুক হোসেন সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে এলে প্রেমিকা সানজিদা আক্তার তিশা চার বছরের সন্তান রেখে প্রেমিক সাব্বিরের বাড়িতে গত সোমবার রাতে বিয়ের দাবীতে অনশন শুরু করে। ঘটনা টের পেয়ে সাব্বির ও তার পরিবার বাড়ি থেকে সটকে পরেন। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় মাতাব্বরগন ঘটনার মিমাংশার চেষ্টা করেন। এ নিয়ে গত দুই দিন গ্রাম্য শালিসের আয়োজন করেও তারা ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে প্রেমিকা সানজিদা আক্তার তিশা গণমাধ্যমকর্মীদের কাছে জানিয়েছেন সাব্বির ও তার পরিবার তাদের চার বছরের প্রেমের সম্পর্ক ও বিয়ের দাবী মেনে না নিয়ে তিনি এই বাড়িতেই আত্নহত্যা করবে।
এ ব্যাপারে সাব্বির ও তার পরিবারের রোকজনের সঙ্গে কথার চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদরে সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান মিজান বলেন, কোন পক্ষই এখন পর্যন্ত এই ঘটনায় থানায় অভিযোগ করেননি। যদি অভিযোগ করেন তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







