মীর আনোয়ার হোসেন টুটুল
রাজধানী ঢাকার উত্তরা ১০ নং সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কৃতি সন্তান ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মুহাম্মদ সাজ্জাত হোসেন। তিন সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটির অপর দুই সদস্য হলেন মো. মনজুরুল কাদির আহবায়ক এবং শেখ মো. আনোয়ারুল হক সদস্য। ঢাকা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাইদ মো. কাওছার রহমান গত ১৯ মে স্বাক্ষরিত এই আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
আজ শুক্রবার উত্তরা ১০ নং সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সচিব মুহাম্মদ সাজ্জাত হোসেন জানান, রাজধানী ঢাকার উত্তরা ১০ নং সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটি যার নিবন্ধন নং (ঢা-০৮৪৪৪)। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে এলাকা বাসির সহযোগিতা নিয়ে মাদক নির্মুল, শিক্ষার সার্বিক উন্নয়ন, সমাজের অসহায় ও দরিদ্রদের সহযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিকসহ সমাজের উন্নয়ন মুলক নানা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরা ১০ নং সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম আরও কর্মপরিধি গতিশীল করার জন্য এবং নতুন আহবায়ক কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসির নিকট জোর দাবী জানিয়েছেন নবনির্বাচিত কমিটির সদস্যগন।







