মীর আনোয়ার হোসেন টুটুল
পানির স্্েরাত ও কচুরি পানার চাপে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের পৌরসভায় কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীতে বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে। ফলে চলাচলে চরম দুর্ভোগে পরেছেন কুমুদিনী হাসপাতালে আসা রোগী ও এলাকাবাসি। একটি পাকা ব্রিজ নির্মানের জন্য গত ৫৫ বছর ধরে এলাকাবাসি আবেদন করে আসলেও নানা জটিলতার কারনে আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মান বাস্তবায়ন হয়নি। যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসিদের চরম দুর্ভোগের শিকার গতে হচ্ছে। বর্ষা মৌসুমে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নরবরে বাঁশের সাঁকোর উপর ঝুঁকির মধ্যে লোকজন যাতায়াত করছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। নদীর উপর সেতু চেয়ে অসহায় এলাকাবাসি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়েছেন। তারপরও এখানে পাকা ব্রিজ নির্মান হচ্ছে না। গতকাল রবিবার নরবরে বাঁশের সাঁকোটি ভেঙ্গে ও ভেসে যাওয়ায় দুর্ভোগ এখন চরম আকার ধারন করছে।
আজ সোমবার (২৫ মে) কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ঘাট এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে জোয়ারে পানির চাপে কচুরি পানায় নরবরে বাঁশের সাঁকোটি যাওয়ায় যোগাযোগের ক্ষেত্রে ভুক্তভোগি এলাকাবাসির চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিদিন যাতায়াতকারী ও ভুক্তভোগিদের মধ্যে কালি মেডিকেল হলের ঔষধ ব্যবসায়ী সমির বণিক, খন্দকার রাকিবুল হাসান রিপন, ব্যবসায়ী পিন্টু সাহা, উত্তম ঘোষসহ অন্তত ২০ জন শিক্ষার্থী অভিযোগ করেন, সাহাপাড়া এলাকার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মান এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী। কিন্ত তাদের সে দাবী উপেক্ষিত। একটি পাকা ব্রিজ না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ দক্ষিানাঞ্চলের তিনটি উপজেলাবাসির দুর্ভোগের শেষ নেই। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নরবরে বাঁশের সাঁকোর উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাসহ প্রাণহানির মত ঘটনা ঘটছে। অসুস্থ্য রোগীদের নিয়ে পরেন বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। গত কয়েক দিন ধরে নদীতে জোয়ারের পানির চাপ ও কচুরি পানায় নরবরে বাঁশের সাঁকোটি ভেঙ্গে ও ভেসে গেছে। ফলে ৪-৫ মাইল ঘুরে তাদের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে।
এছাড়া মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ^রী হোমস. উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা জুনিয়র স্কুল, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী ঝুঁকির মধ্যে যাতায়াত করছে।
মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তারেক আজিজ বলেন, পৌরসভার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী। এখানে একটি পাকা ব্রিজ নির্মান জরুরী। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষ অবহিত আছেন এবং চেষ্টা চলছে দ্রুত সময়ের মধ্যে এখানে এ্কটি পাকা ব্রিজ নির্মানের জন্য।
এ ব্যাপারে উপজেলা প্রকৌাশলী মো. মনিরুল সাজ রাজন বলেন, লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা ব্রিজ নির্মান অতি জরুরী হয়ে পরেছে। এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অর্থ বরাদ্ধসহ প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। একনেকে অর্থ বরাদ্ধ ও প্রকল্প অনুমোদন না হওয়ায় ব্রিজ নির্মান অনিশ্চিত হয়ে পরেছে। প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। প্রকল্প অনুমোদনসহ বরাদ্ধ পেলে দ্রুত সময়ে ব্রিজ নির্মান সম্ভব হবে।







