মির্জাপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
ছোট ভাই খোরশেদ আলমের হাতে বড় ভাই রমেজ মিয়া খুন হয়েছে। ঘটনার পর থেকেই ছোট ভাই পলাতক। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অপর দিকে ট্রেনে কাটা পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে বানিয়ারা উতক্তর পাড়া গ্রামের কিতার আলী বড় ছেলে মরহুম নুরুল ইসলামের একতলা পাকা ভাবনের ছাদে দুই ভাই খোরশেদ আলম ও রমেজ মিয়া ধান শুকাতে যান। ধান শুকানোর এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে দ্জুনেই ধান ভবনের উপর স্তুপ করে রাখেন। বৃষ্টির পানিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই খোরশেদ আলম কোদাল দিয়ে বড় ভাই রমেজ মিয়াকে বুকের মাঝে আঘাত করেন। আঘাতের পর তিনি অচেতন হয়ে মাটিতে রুটে পরেন। বাড়ির ও আশাপাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে জামুর্কি সরকারি হাসপাাতলে নিয়ে গেলে চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর থেকেই ঘাতক খোরশেদ পলাতক।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক খোরশেদ আলম পাতক। মামলা হয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপর দিকে আজ সোমবার ভোর রাতে ঢাকা-রাজশাহী-খুলনা রোডের মির্জাপুর উপজেলার ট্রেন স্টেশনের বাওয়ার কুমারজানি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্্রপ্রেস ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলে ট্রেন স্টেশনের ম্যানেজার মো. কামরুল হাসান জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *