প্রথম আলোর সহকারি বার্তা সম্পাদক আব্দুল খালেকের মাতার ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রথম আলোর সহকারি বার্তা সম্পাদক দেওয়ান আব্দুল খালেকের মাতা রোকেয়া বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। রোকেয়া বেগম বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। বার্ধক্য ও অসুস্থ্য জনিত কারনে গতকাল রবিবার বিকেলে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার স্বামীর নাম ডা. মো. আব্দুস সালাম। গতকাল রবিবার রাত দশটায় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মির্জাপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রথম আলোর সহকারি বার্তা সম্পাদক দেওয়ান আব্দুল খালেকের মাতা রোকেয়া বেগমের মাতা রোকেয়া বেগমের মৃত্যুতে এলাকাবাসি ও মির্জাপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *