মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে ১৯৫৭ টি ঈদগাহে ইদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মির্জাপুর উপজেলা সদরের গোড়াইল গ্রামের কেন্দ্রীয় মাঠে ঈদের নামাজ আদায় করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্চাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় রাজনৈতিক দলের নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবাণী দেওয়া হয়।







