মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিণ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রবীণ ৬ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ৩০ মে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মুখর এ অনুষ্ঠানে প্রবীণ-নবীন শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুর্নমিলনী অনুষ্ঠানে স্মুতিচারণ মুলক বক্তব্য রাখেন ৮৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, মো. আজগর আলী, শেখর অসিত মজুমদার, আজিজুল ইসলাম আজিজ, মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম, মনসুর আহমেদ পল্টন ও ডি এম শওকত আকবর প্রমুখ। পুর্নমিলনী অনুষ্ঠানে ৮৩ ব্যাচের পক্ষ থেকে এই বিদ্যালয়ের সাবেক প্রবীণ ৬ গুণী শিক্ষক বাবু প্রলয় কুমার চৌধুরী, কাজী আলী আকবর, মো. আতিকুর রহমান আতিক, মো. সোহরাব আলী, মো. আকবর আলী মিয়া ও বাবু নরেশ চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদানের সময় ৮৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীগন ও সংবর্ধিত প্রবীণ শিক্ষকগন আবেগ-আপ্লুত হয়ে পরেন।







