মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাওড়া ইউনিয়নের ঐহিত্যবাহী বিদ্যাপিঠ কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩৬ বছর পুর্তি ও পুর্নমিলনী অনুষ্ঠান হয়েছে। আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মুখর এ অনুষ্ঠানে প্রবীণ-নবীন শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নিবাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। পুর্নমিলনী অনুষ্ঠানে স্মুতিচারণ মুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্চিনিয়ার মো. ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান মাসুদ ও প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদেরসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। বিদ্যালয়ের ১৩৬ বছর পুর্তি ও পুর্নমিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি যোগ দিতে পেরে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে পরেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।







