মির্জাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
র‌্যালি, গাছের চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এবারের দিবসে শ্লোগান ছিল উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, মির্জাপুর থানার সেকেন্ড অফিসার রাশেদুজ্জামান রাসেল, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন ও উপজেলা শ্যমিক দলের সভাপতি কোব্বত আলী মৃধা প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *