মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞান এক ব্যক্তির লাশ উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর পুষ্টকামুরী পুর্বপাড়া আলহাজ¦ একাব্বর হোসেন ব্রীজের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে মির্জাপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত তার কোন পরিচয় মিলেনি।
এলাকাবাসি জানায়, আজ সোমবার দুপুরের দিকে নদীতে কাল গেঞ্জি ও কাল প্যান্ট পরিহিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে। বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারনা দুবৃত্তরা কয়েক দিন আগে তাকে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয়। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *