টাঙ্গাইলের মির্জাপুরে গাঁজার গাছ ও গাঁজাসহ মাদক কারবারি রিপন গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কড়াইল গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছ ও গাঁজাসহ মাদক কারবারি ও মাদক সেবী রিপনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগন। আজ মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, পরিদর্শক মো. সাইফুর রহমান রানাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সহকারি পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, মির্জাপুর উপজেলার কড়াইল গ্রামের মছেদ আলীর ছেলে রিপনের বাড়িতে দীর্ঘ দিন ধরে গাঁজার চাষ হচ্ছে বলে তারা জানতে পারেন। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে তিনটি গাঁজার গাছে ও বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার মুল অভিযুক্ত রিপনকেও গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অপর দিকে নগর ছাওয়ালী গ্রামের লাভলুকে ইয়াবাসহ আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নিকট নিয়ে এলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদন্ড ১০০শত টাকা অর্থদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *