টাঙ্গাইলে ৫৩৬ তম স্কাউট ইউনিট লিডারদের ৫ দিন ব্যাপি বেসিক কোর্স শুরু

মীর আনোয়ার হোসেন টুটুল
পেশার মান উন্নয়ন ও দক্ষতা অর্জনে টাঙ্গাইলে ৫৩৬ তম স্কাউট লিডারদের ৫ দিন ব্যাপি বেসিক কোর্স প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহায়তায় এবং বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৪০ জন (শিক্ষক) প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।
গতকাল বুধবার টাঙ্গাইলে বাংলাদেশ স্কাউটস ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোসা. আনজুমানয়ারা ভানু। বিশেষ অতিথি চিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। কোর্স লিডার হিসেবে পরিচালনা করছেন ওয়াজেদ আলী খানশূর। প্রশিক্ষক হিসেবে রয়েছেন মাসুম বিল্লাহ, আব্দুল মান্নান, সিহাব উদ্দিন, জেবেনুনেচ্ছা, ফরিদ আহমেদ, আবুল কালাম, আবু বকর ও আজাহারুল ইসলাম প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *