মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলে ৫৩৬ তম স্কাউট লিডারদের ৫ দিন ব্যাপি বেসিক কোর্স শেষে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহায়তায় এবং বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনা ও আয়োজনে ৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৪০ জন (শিক্ষক) প্রশিক্ষনার্থী অংশ নিয়েছিলেন। হত ৮ জুলাই থেকে ৫ দিন ব্যাপি কোর্সটি শুরু হয়ে গতকাল ১২ জুলাই রবিবার শেষ হয়েছে।
টাঙ্গাইলে বাংলাদেশ স্কাউটস ভবন মিলনায়তনে গতকাল রবিবার রাতে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল জেলা শাখার কমিশনার মো. আবু বকর সিদ্দিক এলটি। সভাপতিত্ব করেন কোর্স লিডার টাঙ্গাইল জেলা স্কাউটস এর কোষাধক্ষ মো. ওয়াজেদ আলী খানশূর। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার সহকারি পরিচালক উডবেজার মাসুম বিল্লাহ, সম্পাদক মো. আব্দুল জুব্বার এলটি, আব্দুল মান্নান এএলটি, মো. সিহাব উদ্দিন উডবেজার, জেবেনুনেহার বেগম এলটি, মো. ফরিদ আহমেদ এলএলটি, মো. আবুল কালাম আজাদ আজাদ এলটি, ও আজাহারুল ইসলাম প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।







