মির্জাপুরে বৃত্তি পরীক্ষায় বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য অর্জন

মীর আনোয়ার হোসেন টুটুল
চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের অধিনে বৃত্তি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ধারাবাহিক সাফল্য অখুন্ন রেখেছে। এই বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলসহ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে ১৩ জন এবং সাধারণ গ্রেড ৬ জন। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো মো. ফারদিন হোসেন সিয়াম, আব্দুল্লাহ আরেফিন, এস এম রাবিব শাহরিয়ার সাদ, খন্দকার সাদবীন ওমর ইশান, মো. আতিউর রহমান সানি, ইয়াসির আরাফাত নিহান, মো. নাবিন উদ্দিন, সংযুক্তা পাল, মুমতানিহা, কাশফিয়া রাজিনা, আয়েশা আতকিয়া আদিলা, নবনিতা সরকার, মোছা. আয়শা খান, আহমাদ শাপী মারুফ, রেদুয়ান আমিন, তৌহিদুর রহমান, সাইফা ইয়সলাম ওহি, রামিসা জাহান রাইসা এবং ফাহমিদা জান্নাত।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এবং সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। সাবেক প্রধান প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমের অক্লান্ত শ্রমের ফলে বিদ্যালয়টি আজ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম অর্জন করে যাচ্ছেন। আমরা এই ধারাবাহিক সাফর‌্য ধরে রাখতে চাই। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, উপজেলা প্রশাসন, শিক্ষা অফিস, অভিভাবক এবং শিক্ষার্থীদের সার্বিক সমন্মিত প্রচেষ্টার ফলে চলতি বছর ১৯ শিক্ষার্থী ট্যালেন্টপুলসহ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
অপর দিকে উপজেলার পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাবাড়ি কলিজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং ভারতেশ^রী হোমসসহ বেশ কয়েক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভাল ফলাফর অর্জন করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনছার উদ্দিন বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষার গণগত মানউন্নয়নের জন্য প্রশাসন থেকে কাজ করা হচ্ছে। আগামীতে যাতে ফলাফল যাতে আরও ভাল হয় এই লক্ষ্য নিয়ে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে যেতে হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *