মীর আনোয়ার হোসেন টুটুল
আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর বাইপাস এলাকায় লাভু মৃধার বাসভবনের অডিটোরিয়ামে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভার শুরুতেই এমপিকে ফলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহভপাতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ। বর্ধিত সভায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।







