মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন কৃতক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও এসিল্যান্ড মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদীকুর রহমান সাদীক, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী সমন্ময়ক ইমন সিদ্দিকী ও ছাত্র সমন্ময়ক আরাফাত রহমান প্রমুখ। স্মরণ সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার শহিদ ও আহত পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। পরে শহিদদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। স্মরণ সভায় উপজেলার গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।







