মির্জাপুরে গুড নেইভার বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গুড নেইভার বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ গ্রহনে ইংরেজীর উপর দক্ষতার অর্জনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। পুরষ্কার বিতরনের পুর্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং গুড নেইভার বাংলাদেশের কর্মকর্তাগন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। উল্লেখ্য যে, মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে পাঁচ জনকে বিজয়ী ঘোষনা করে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *