মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন তিন বারের বিপুল ভোটে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ মো. কামরুজ্জামন। অপর দিকে ফতেপুর, ও আনাইতারা ইউনিয়নে দুই জন সরকারি কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ফতেপুর, আনাইতারা ও গোড়াই ইউনিয়ন পরিষদের তিন জন চেয়ার্যমান হত্যা মামলায় পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা অব্যাহৃত রাখার স্বার্থে এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পরিচালনার জন্য দুই জন সরকারি কর্মকর্তাকে প্রশাসক ও একজন প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার (১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখা থেকে জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের এ নিয়োগ নিয়েছেন। ০৩ নম্বর ফতেপুর ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারকে, ০৬ নং আনাইতারা ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোবারক হোসেনকে এবং ১০ নং গোড়াই ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. কামরুজ্জামানকে।
কামরুজ্জাম ১০ নং গোড়াই ইউনয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের তৃতীয় বারের বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজ সেবক। আজ রবিবার দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, আমি সকলেল সার্বিক সহযোগিতায় গোড়াই ইউনিয়ন পরিষদকে ঢেলে সাজাতে চাই। সেই সঙ্গে কোন নাগরিক যাতে হয়রানীর শিকার না হয় সে জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো।
জানা গেছে, গত ৫ আগস্ট কোটা সংস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতন হয়। কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা-টাঙ্গাইর মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চলে আন্দোলন চলাকালিন সময় গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত হয়। এই হত্যা মামলায় তার ভাই সুমন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ মির্জাপুর উপজেলার ০৩ নম্বর ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মিয়া, ০৬ নম্বর আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা আবু হেনা মোস্তফা কামরা ময়নার হক, ১০ নম্বর গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর, ০৭ নম্বর ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহল ও ১১ নম্বর আজগানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারসহ ৫০০শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়। মামলার পর থেকেই এই পাঁচ চেয়ারম্যান পলাতক রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন মির্জাপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজদারী মামলায় পলাতক থাকায় সাধারণ জনগন ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সরকার শাখা থেকে জেলা প্রশাসক মহোদয় শরীফ হক ফতেপুর ও আনাইতারা ইউনিয়নে প্রশাসক এবং গোড়াই ইউনিয়ন পরিষদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ







